শনিবার, ৩০ অক্টোবর, ২০১০

রিলেশন...

রিলেশন যার বাংলা অর্থ সম্পর্ক । তার পরের ধাপ বুন্ধুত্ব, তারপর হয়ত আরো অনেক কিছু, নয়ত না । আমি যখন থেকেই বুঝতে শিখেছি তখন থেকে একটা জিনিস মাথায় কাজ করত তা হচ্ছে মানুষের আত্তার সাথে আত্তার যে রিলেশন সেটাই সত্যিকারের রিলেশন । আর সেই সম্পর্কটাকে মন থেকে রেস্পেক্ট করার চেষ্টা করেছি ।
আমি আমার জীবনে বেশ কিছু ভাল বন্ধু পেয়েছি কিন্তু কাঊকে সেভাবে ধরে রাখতে পারিনি সেটা আমারি ব্যর্থতা । তবে তারা চিরকাল আমার মানস পটে বেঁচে থাকবে কারণ আমি সত্যি সত্যিই আমার আত্তাই ঠাঁই দিয়েছি তাঁদের ।
সবাই বলে আমি একটু বেশিই অভিমানি, কি জানি হবে হয়ত । কিন্তু যখনি কারো পাশে নিজেকে আগাছার মত মনে হয়েছে সরে পরেছি আমি, নিরবে, নিভৃতে কেঊ কিছু বুঝে উঠার আগেই । আর প্রতিবারই বিছানায় পরে থাকতে হয়েছে সপ্তাহ খানেক । এবার ও তার অন্যথা হয়নি । খুব কাছের দুজন মানুষ থেকে দূরে সরে গেছি আমি আর একজন নিজে থেকেই দূরে সরে গেছে, ফলাফল আবারও......
কেঊ কেঊ হয়ত আমার এসবকে আধিক্ষেতা ভাবতে পারে...তবে এটাই সত্যি । এই সত্যিটা ততদিনই বেঁচে থাকবে যতদিন আমি বেঁচে থাকব... কারন আমি যে এমনই...কিছু কিছু রিলেশন এর ইতি টানতে হয়। সব রিলেশন সব সময় ধরে রাখা যায়না...নিজেকে বাঁচাতে, নিজের সত্তাকে টিকিয়ে রাখতে হলে কিছু সম্পর্ক এর ইতি টানতেই হয়, শত কষ্টেও । সব কিছুর মুলে একটাই সত্যি লুকিয়ে থাকে আমরা নিজেকেই সবচেয়ে বেশি ভালবাসি...এই লাইনটাই এভারগ্রিন.........।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন