আজি এ অবেলায় এসে দুহাত করজোড় করে ক্ষমা চাই প্রিয়...,
পারো যদি তুমি,তোমার নিজ গূণেতে মোরে ক্ষমা করে দিও...।
জেনেশুনে করেছি যত অপরাধ, না জানিয়া তার ও বেশি...,
করো যদি ক্ষমা থাকব চির ঋণি, সে আশাতেই ছুটে আসি...।
আজি এ অবেলায় এসে মনের কোনেতে জাগিয়া উঠে কত যে না বলা কথা...
জানি কখনও বলা হবেনা তা, মনের মাঝেতে তাই বেজে উঠে চিরচেনা সেই ব্যথা।
আমার না বলা কত যে কথা হুমড়ি খেয়ে পরে আর মরে, সে হিসাব কে বা রাখে না রাখিবার তরে...।
আমি যখন হারিয়ে যাব তোমাদের থেকে অনেক দূরে, জানি তোমরা কষবে হিসাব আমার সব লিখা পড়ে...। আমি নই লেখক, নইকো আমি কবি, তারপর ও লিখি আমি, হৃদয়ে আঁকি সুন্দরের ছবি ।
সেই সুন্দরের পরশে আমি সুন্দর হই প্রতিনিয়ত..পবিত্র হই আমি সে কথা ভেবে নিজেকে করি পাপ মুক্ত...। আজি এ অবেলাই এসে প্রিয় মনে যে পরে কত কথা, হয়না সে সব কথা বলা তাইতো মনে লাগে আজ বেথা। সব কথা বলা হয়না বলতে হয়না বলে..., এইতো ছলনা, এইতো ফাঁকিবাজি, সব যায় তাইতো রসাতলে... আজি এ অবেলায় এসে প্রিয় কি বলিব আর ? পার যদি মোরে ক্ষমা করে দিও, এ মিনতি আমার...।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন