কদিন ধরে মন ভাল নেই বেলার । সারাক্ষন কিছু্ একটা ভাবে, কিন্তু সে ভাবনা গুলো বেশিক্ষন স্থির হয়না । ইদানিং বেলার অস্থিরতা বেড়ে গেছে অনেক বেশি । আজকাল অনেক কিছুই ভুলে যায় সে, এমনকি কোনদিন যা সে করেনি তাও করে বসে । বেলা ভাবছে তবে কি তাঁর অনেক বেশি অবেলা হয়ে গেছে, সত্যি কি ফুরিয়ে যাচ্ছে সে ? মাঝে মাঝে ভাবে তার অনেক বড় একটা অসুখ হয়েছে, কিছু বিষ পোকা বাসা বেঁধেছে তার শিরায়- ঊপশিরায় । WBC, RBC, আর অনুচক্রিকারা সব মিলেমিশে এক হয়ে গেছে । হৃদপিন্ডের নিলয় আর অলিন্দ গুলোও হারিয়ে ফেলেছে তাদের সব কার্যকারিতা । কোষের নিঊক্লিয়াস গুলো আর কি করবে ? বিষাক্ত সেই পোকার কবলে পরে ওদের ও টিকে থাকতে অনেক কস্ট হয় । কিন্তু এভাবে আর কতদিন?
বেলা এখন মুক্তির রাস্তা খুঁজে । বিষাক্ত পোকার হাত থেকে নাকি জীবন নামক গুন পোকার হাত থেকে ?
তা এখনও জানেনা বেলা । শুধু জানে সে মুক্তি চায় , চিরদিনের মত মুক্তি , তারপর শুধু শান্তি......
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন