শনিবার, ১১ ডিসেম্বর, ২০১০

ঝরা ফুল...

পৃথিবীর সবচেয়ে সুন্দর জিনিসগুলোর মধ্যে ফুল অন্যতম। ফুল ভালবাসেনা এমন মানুষ খুঁজে পাওয়া কঠিন। এত বেশি লোভনীয় জিনিস খুব কমই আছে এ দুনিয়ায়। কিন্তু সেই ফুল যখন ঝরে পরে ? আমরা পায়ে মাড়াতে একটুও দ্বিধা বোধ করিনা। কত যত্ন করেই না সাজাই ফুলদানিতে। দু-একদিন যেতে না যেতেই সেই শখের ফুলের স্থান হয় ডাস্টবিনএ। আচ্ছা ফুলের তখন কেমন লাগে? ওর কি অভিমান হয়? রাগ হয় কারও উপর? নাকি নিজের উপরই জেদ চাপে ফুল হয়ে জন্মাবার জন্য? কিন্তু আমার যে ফুলের জীবনটাই ভাল লাগে, ক্ষনজন্মা বলে। আমার মত করে সইতে হয়না ওর প্রতিনিয়ত অসম্মান আর অবহেলা। ফুলতো বেঁচে থাকে মহাসম্মান নিয়ে। মরার পর তো সে দেখেনা তার অবহেলাটুকু।
কিন্তু আমি? আমিতো দীর্ঘজীবি, আমাকে বেঁচে থাকতে হয়। তা যে কার ও অবহেলা আর অপমান সয়ে। আমাকে সবাই যতটা না ভালবাসে তার চেয়ে বেশি ভয় করে। আমার সান্নিধ্য যতটা না আশা করে তার চেয়ে বেশি আশা করে আমার দায়িত্ববোধ আমার কেয়ারনেস। কিন্তু আমি কার কাছে যাবো? আমার যে মাঝে মাঝে খুব ইচ্ছে করে একটুকরো ভালবাসা পেতে একটু যত্ন পেতে। তখনি আমার ফুলের মত ক্ষনজন্মা হতে ইচ্ছে করে।
আমি মানুষকে মানুষ ভেবে যা করি তা খুব কম মানুষই করতে পারে। আমি জানি প্রচন্ড জেদী আমি আর ভীষন একরোখা। আমার এই জেদটাকেই অনেকেই ভয় করে। আমি প্রয়োজনে ভেঙ্গে যাবো তবুও মচকাবোনা। সবাই হয়তো আমার এই দিকটা জানে বলেই ভয় করে। আমি মানুষকে যেমন সবটুকু দিয়ে ভালবাসতে পারি ঠিক তেমনি এক মুহুর্তে ছুড়ে ফেলে দিতে বুকটা একটি বারের জন্য ও কেঁপে উঠেনা আমার। নিষ্ঠুর এই নিজের রুপটাকে মাঝে মাঝে নিজেই ভয় পাই আমি। তখন নিজেকে চিনতে একটু সময় লাগে আমার, একটু বেশিই কষ্ট হয়। তারপরও মচকাতে জানিনা আমি।
কারও উপর যখন কোন কিছু জোড় করে চাপিয়ে দেই তখন নিজেকে বড্ড অপরাধী লাগে। আবার কেউ যদি প্রমিস ভাঙ্গে তখনও অনেক বেশি খারাপ লাগে। তবে আমি আমার প্রমিস রাখি সেটা যত রুড-ই হোকনা কেন। কারণ প্রতিটা মানুষের নিজস্ব একটা আইডিওলোজী থাকাটা জরুরী। আমি আমার
আইডিওলোজী-র বাইরে যেতে পারিনা বা যেতে চাইনা। যত কষ্টই হোকনা কেন আমি যে আমার আমি কে বাঁচাতে চাই, অনেক বেশি ভালবাসি আমার আমি কে......!
নাহ্‌ মাথাটা সত্যি
সত্যি খারাপ হয়ে যাবে বেলার...কি সব আজগুবি ভাবছে সে নিজেও জানেনা। আজকাল কি যে হল তার কে জানে? ভাবনাগুলো কেমন যেন এলোমেলো হয়ে যায় তাঁর। কোথা থেকে যে শুরু হয়ে কোথায় শেষ হয় তা আর খুঁজে পায়না সে......তখন খুব কান্না পায় তাঁর...হয়তো ঝরা ফুলের মত নিরব কান্না যা কেউ দেখেনা কেউ শুনেনা......।।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন