আজ মনটা ভাল নেই বেলার । শরীরটাও খারাপ লাগছে কেমন যেন, বিকেল থেকেই বুকের বা-পাশটাই ব্যথা করছে। সেটা অবশ্য প্রায়ই হয়, হজম করে নেয় সে। কিন্তু আজকের ব্যথাটা একটু অন্যরকম, ধুর পাত্তা দেয়না বেলা। যা হবার তা হবেই এত ভাবার কি আছে?
মাঝে মাঝে বেলা ভেবে অবাক হয় এই ছোট্ট জীবনে মানুষের চাওয়া পাওয়ার সীমা পরিসীমা নেয় যেন। মানুষ কি চায় কখনও কখনও সে নিজেও জানেনা। ঠিক বেলাও জানেনা সে আসলে কি চায়? এই প্রশ্নটা যতবার তার মাথায় এসেছে ততবার সে পাশ কাটিয়ে গেছে অথবা নিরব থেকেছে অথবা কোন একটা খুড়া যুক্তি দাঁড় করানোর চেষ্টা করেছে। কিন্তু কোন কিছুতেই মন ভরেনি তাঁর।
কিছু অসম রিলেশন বেলার মাথায় বাড়তি একটা চাপ সৃষ্টি করে মাঝে মাঝে। তখন বুকটা অনেক ভারী লাগে। কিছু মানুষের অবহেলা পেয়ে বেলা যেমন কষ্ট পায় ঠিক তেমনি কিছু মানুষের ভালবাসা তাঁর কাছে বোঝা মনে হয় যা বইতে গিয়ে হাঁপিয়ে ঊঠে । কেন এমন হয় সে জানেনা বা জানার চেষ্টাও করেনা অথচ এই একটু ভালবাসার জন্য সে কত কি করত! কত কাঙ্গাল ছিল সে একটু ভালবাসার। এখনও যে নয় সেটা বললে ভুল বলা হবে। কিন্তু সেটা স্থান কাল পাত্রভেদে ভিন্ন হয় যা বেলার চাওয়া পাওয়ার সাথে মেলেনা। কিছুদিন আগে এমনি একটা অসম রিলেশন এর ইতি টেনেছে বেলা। বড্ড খারাপ লাগে এখনও। মনের অজান্তেই সেই মানুষটাকে ভেবে কষ্ট লাগে তাঁর। জীবনের কিছু অধ্যায় হয়তো ক্লোজ হয় কিন্তু সেই অধ্যায়ের কিছু সারমর্ম থেকে যায় মানস পটে যা কখনও ক্লোজ হয়না বরং তা বিষাক্ত কাঁটার মত কানে বাজে মাঝে মাঝে। তখন খুব যন্ত্রনা হয় আর সেই যন্ত্রনাটাকে পাত্তা দিলে জীবন সঠিক নিয়মে চলেনা বদলে যায় জীবন গতি ব্যহত হয় জীবনের স্বাভাবিক কর্মকান্ড, পিছিয়ে পড়ে কিছুটা। বেলা সব জানে মানেও সে তারপরও মনের অজান্তেই কেন যেন কষ্ট পায়।
আজ ঠিক তেমনই কিছু কথা বেলাকে পীড়া দিচ্ছে খুব। বুকের ব্যথাটা হয়ত সে জন্যই বেড়েছে। এটা খুব ভালভাবেই টের পাচ্ছে বেলা। এমন অনেক হয়েছে একান্ত অনিচ্ছা সত্তেও কিছু অধ্যায় ক্লোজ করেছে সে। তখনই শরীর নামক যন্ত্রটা বেঁকে বসেছে। তারপরও নিজের কাছে হার মানেনি বেলা। কারণ একটাই তাঁর আত্তসম্মানবোধ, তাঁর নিজস্বতা তাঁকে সবসময়ই তাড়া করে যা সে চাইলেও এড়াতে পারেনা। শত কষ্টেও না। তাই মনের অজান্তেই নিজেকে কষ্ট দেয় সে, হয়ত কষ্ট পায় অন্যরাও। এতকিছুর পরও বেলা তাঁর অবস্থানে অনড় থাকে। এ যেন পাথরের এক বিশাল জীবন্ত মূর্তি। যে শুধু চেয়ে চেয়ে সব দেখে কান পেতে সব শুনে কিন্তু কিছুই করতে পারেনা। হার মানে সময় নামক যন্ত্রদানবের কাছে............!
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন